হলদিবাড়ি থেকে ধৃত দুই বাংলাদেশী নাগরিক। হলদিবাড়ি রেলগেট সংলগ্ন ট্যাক্সি স্টান্ড থেকে তাঁদের গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ। ধৃতরা হলেন ধর্ম নারায়ন রায়(৩৫) ও অতুল চন্দ্র রায় (৩৩)। ধৃতদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফুল্লি থানার অন্তর্গত ডাকঘর এলাকায়। ধৃতদের রবিবার বিকেলে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।