রায়গঞ্জ: দলবদলের ঘূর্ণি! তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে পঞ্চায়েত সদস্য, হেমতাবাদ বিধানসভায় চড়ছে রাজনৈতিক উত্তাপ”
হেমতাবাদ বিধানসভায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। রামপুর পঞ্চায়েতের সদস্য প্রদীপ বর্মন তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন শুক্রবার। দেবদাস বর্মনের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি হয়। উল্লেখ্য, তিনি আগে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে গিয়েছিলেন। প্রদীপ বর্মনের দাবি, এলাকায় উন্নয়নের অভাবেই এই সিদ্ধান্ত। বিজেপি নেতা উত্তম চ্যাটার্জী বলেন, এতে দল শক্তিশালী হবে। যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গুরুত্বহীন বলেই দাবি করেছে।