বরাবাজার: ব্রজরাজপুর থেকে হেসলাডি ঢালাই রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগে সরব গ্রামবাসী সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা
ঢালাই রাস্তায় বেনিয়মের অভিযোগ, বিক্ষুব্ধ হয়ে রাস্তার তৈরীর কাজ বন্ধ করল গ্রামবাসীরা। বরাবাজার ব্লকের অন্তর্গত ব্রজরাজপুর গ্রামের পাশের পাকা রাস্তা থেকে হেসলাডি মোড় পর্যন্ত রাস্তার শুরু হয়েছে ঢালাই কাজ, মঙ্গলবার দুপুরে সেই কাজের নিকট গিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে নিম্নমানের সামগ্রী দিয়ে এবং মাপের চেয়ে অনেক কম মাপে রাস্তা ঢালাই করা হচ্ছে।