মানবাজার ১: মাধ্যমিকে মানবাজারে নজর কাড়া ফলাফল অর্ঘ্যদ্বীপ করের,প্রাপ্ত নম্বর ৬৮৩
মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল মানবাজার রাধামাধব বিদ্যায়তনে।মানবাজার রাধামাধব বিদ্যায়তনের ছাত্র অর্ঘ্যদীপ করের প্রাপ্ত নম্বর ৬৮৩ ।টিউশনি নির্ভর নয় প্রথম থেকেই অভিভাবকদের পর্যবেক্ষণে এই ফলাফল বলে জানিয়েছে অর্ঘ্যদীপ।ভবিষ্যতে ইচ্ছা রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার।মোবাইলের ভালো দিক ব্যবহার করেও এই ভালো ফলাফল করা সম্ভব বলে জানিয়েছে অর্ঘ্যদীপ।শুক্রবার বেলা ১২ টা নাগাদ মানবাজার রাধামাধব বিদ্যায়তনে অর্ঘ্যদীপ আসতেই খুশিতে মেতে উঠেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা