জমি বিবাদের জেরে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ওয়ারেস জামান (৩৭) বাড়ি হেমতাবাদ ব্লকের ভোগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত নভেম্বর মাসের ১৪তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ এর ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত ব্যক্তি এক মাস ধরে পলাতক ছিলো বলে জানা গিয়েছে।