মানবাজার ১: প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য মানবাজারে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ প্রক্রিয়া
সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য পুরুলিয়ার ৯টি বিধানসভার ৫৫৮৮ জনের ভোটগ্রহণ শুরু হচ্ছে এদিন। তাঁদের মধ্যে ৪০১৯ জন বয়স্ক নাগরিক রয়েছেন। জেলায় দু’দিন এইভাবে ভোট গ্রহণ করা হবে।মঙ্গলবার সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মানবাজার-১ নং ব্লক এলাকাতেও সিনিয়র সিটিজেন ও বিশেষভাবে সক্ষম দের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের উপস্থিতিতে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে।