রায়গঞ্জ: মায়ের নামে গাছ, সবুজ পৃথিবীর শপথে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ‘এক পেড় মাকে নাম’ কর্মসূচি পালিত হয়। শুক্রবার সকালে ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাঁদের মায়েরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করেন। পরিবেশ রক্ষা, বিশ্ব উষ্ণায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীকে বাড়ি, পাড়া ও বিদ্যালয়ে একটি করে গাছ লাগানোর আহ্বান জানায়। পাশাপাশি প্লাস্টিক বর্জন ও জল সংরক্ষণের বার্তাও দেওয়া হয়।