বরাবাজার: ট্রাক্টর এবং লরি একসঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙলো বেশ কয়েকটি বাড়ী, ঘটনা শাখারীমোড়ে
ট্রাক্টর এবং লরি একসঙ্গে বাড়ি ভেঙে ঢুকে গেল ভেতর। ঘটনা পুরুলিয়া বরাবাজার রাজ্য সড়কের উপর শাখারী মোড়ে শনিবার বিকেলে। একই দিক থেকে আসা দুটি গাড়ি একে অপরকে পাস দিতে গিয়ে একসাথে জড়িয়ে যায় তারা। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি ঢুকে যায় রাস্তার পাশে থাকা বাড়িটির দিকে। মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি বারান্দায় থাকা বেশ কয়েকটি সাইকেল দুমড়ে মুচড়ে যায়। তবে বাড়িতে থাকা কোনো মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।