রায়গঞ্জ: অন্নপূর্ণা ভান্ডার ‘ডবল’-এর প্রতিশ্রুতি, হেমতাবাদের মহারাজায় ঝাঁঝালো সভা শুভেন্দু অধিকারী
হেমতাবাদ বিধানসভার মহারাজায় সোমবার দুপুরে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের উদাহরণ তুলে ধরেন। ছত্তিশগড়, উড়িষ্যা ও দিল্লির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতিশ্রুতি রক্ষা করা হয়। পাশাপাশি রাজ্যে সরকার গঠন করলে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প দ্বিগুণ করার আশ্বাস দেন