রায়গঞ্জ: পরিকাঠামো উন্নয়নের দাবিতে রায়গঞ্জ পশু হাসপাতালে পশুপ্রেমীদের ডেপুটেশন
রায়গঞ্জ পশু হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিলেন রায়গঞ্জের পশুপ্রেমীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালে ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত জোগান থাকে না। এছাড়াও কর্মীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। ফলে সাধারণ মানুষ ও পশুপালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান ও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে এদিন চিকিৎসক রাকেশ মণ্ডলের হাতে স্মারকলিপি তুলে দেন পশুপ্রেমীরা।