বাঘমুণ্ডী: মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই বাঘমুন্ডিতে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো
মনোনয়ন পত্র জমা দেওয়ার পরের দিন বাঘমুন্ডিতে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো। রবিবার তৃণমূলের দলীয় নেতৃত্বের সাথে সকালে বাঘমুন্ডি থানার কালী মন্দিরে পুজো দিয়ে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো প্রচার করেন বাঘমুন্ডি বাজার, গোসাইডী, পাথরডী সহ বাঘমুন্ডি অঞ্চলের বিভিন্ন গ্ৰামে। প্রার্থীর সঙ্গে প্রচারে নেমেছিলেন বাঘমুন্ডি ব্লক তৃণমূল সভাপতি মানস মেহেতা, জেলা সাধারণ সম্পাদক নিকুঞ্জ মাঝি, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিক