ইটাহার: ইটাহারের সাহাপুরে বিজেপিতে ধস, তৃণমূল প্রার্থীর হাত ধরে BJP ছেড়ে প্রায় ৩০ টি পরিবার যোগদান করল তৃণমূলে
ইটাহারের বিজেপি প্রার্থীর ঘরে ধস! নিজের ঘরেই ধস! বিধানসভায় ভোটের আগেই বড়সড় ধাক্কা খেল বিজেপি। শুক্রবার বিকেলে এই য্যগদান কর্মসূচির আয়োজন করা হয় ইটাহারের সাহাপুর এলাকায়। দলের প্রার্থী সবিতা বর্মনের নিজের বুথেই দেখা গেল ভাঙনের চিত্র। বিজেপির বুথ সভাপতি সত্যম রায় সহ প্রায় ৩০টি পরিবার BJP ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের হাত ধরে এই যোগদান দাবি তৃণমূলের।