বলরামপুর শহরের ইনডেন গ্যাস ডিলারের বিরুদ্ধে ব্যাপক গ্রাহকদের থেকে বেশি টাকা সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এলো।মঙ্গলবার ইনডেন গ্যাসের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলরামপুর ডিলারের অফিস পরিদর্শনে আসেন। সেখানে তাঁরা প্রায় চার ঘন্টা ধরে একাধিক কনজিউমারের সাথে কথা বলেন। আর তাতেই প্রকাশ্যে আসে বলরামপুর ইনডেন গ্যাস ডিলারের দুর্নীতির বিষয়টি।