রায়গঞ্জ: সহকর্মী মহিলার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ, সরব টুনিভিটার মৃতের পরিবার
বেনারসে কাজে গিয়ে সহকর্মী এক মহিলার পরিবারের হাতে মারধরের জেরে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘির টুনিভিটা এলাকায়। মৃতের নাম কম্পুলাল সিংহ (৫০)। পরিবারের দাবি, বেনারসের একটি পোল্ট্রি ফার্মে কাজ করার সময় ওই ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে বেনারস, তারপর শিলিগুড়ি এবং শেষে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।