শনিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মাঝেরগ্রাম, ধান্যখেরুর ও সিহিগ্রামে মোট পাঁচটি বুথে পশ্চিমবঙ্গ সরকারের ১৫ বছর উন্নয়নের পাঁচালী তুলে ধরলেন সাধারণ জনগণের কাছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই কর্মসূচির শুরুতেই ধান্যখেরুর গ্রামে কালীমন্দিরে পূজো দিয়ে কর্মসূচি শুরু হয়, মন্দিরের সামনে চত্বরে উন্নয়নের পাঁচালী পাঠ করে গ্রামের সাধারণ মানুষকে শোনানো হয়।