চোপড়া: মহিলা ফুটবলের মাঠে দেশপ্রেমের বার্তা, দাসপাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ ‘সীমান্ত চেতনা মঞ্চ’-এর
সীমান্ত এলাকায় খেলাধুলোর প্রসার এবং সাধারণ মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করতে এক অনন্য উদ্যোগ নিল ‘সীমান্ত চেতনা মঞ্চ’। শনিবার চোপড়ার দাসপাড়া বল ফিল্ড মাঠে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট। এদিনের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঈশ্বরপুর কোচিং সেন্টার এবং কানকি আজিমা স্পোর্টস একাডেমি মহিলা দল। নির্ধারিত সময়ের মূল খেলায় দুই দলই দুর্দান্ত লড়াই প্রদর্শন করে। মাঠের চার পাশে দর্শকদের উপচে পড়া ভিড় এবং মুহুর্মুহু করতালির মধ্যে খেলাট