রায়গঞ্জ: রায়গঞ্জ পুলিশ জেলার সব থানায় চালু হল সাইবার হেল্প ডেস্ক
সাইবার অপরাধের শিকার সাধারণ মানুষকে দ্রুত সহায়তা দিতে রায়গঞ্জ পুলিশ জেলার অধীন সমস্ত থানায় চালু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এ তথ্য জানায় রায়গঞ্জ পুলিশ জেলা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি হেল্প ডেস্কে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীরা অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। অনলাইন ব্যাংকিং, ইউপিআই, ওটিপি, সোশ্যাল মিডিয়া, অনলাইন কেনাকাটা, সেক্সটরশনসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের অভিযোগ এখানে জানানো যাবে।