রঘুনাথপুর ১: রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন করার গুরুতর অভিযোগ বিজেপির
হাসপাতালের রান্নাঘরে পোকাধরা ডাল,পচা কুমড়ো ।রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করার গুরুতর অভিযোগ জানান সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে রঘুনাথপুর শহর বিজেপি নেতৃত্ব। তাদের দাবি রোগী সুস্থ হতে এসে পচা পোকাধরা খাবার খেয়ে আরো বেশি করে অসুস্থ হয়ে পড়বে রোগীরা।তাই এই ঘটনার প্রতিবাদে এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষার দাবি জানিয়ে হাসপাতালের অস্বাস্থ্যকর রান্নাঘরে রোগীদের খাবার পরিবর্তন করে দ্রুত খাবার দিতে হবে।