রায়গঞ্জ: মাধ্যমিকে ৬৯৪ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে রায়গঞ্জ কর্নেশনের ছাত্র সোহম জোয়ার্দার
মাধ্যমিকে ৬৯৪ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে রায়গঞ্জ কর্নেশনের ছাত্র সোহম জোয়ার্দার। শুক্রবার সোহম জানায়, এই ফলে সে খুশি। আগামীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করতে চায় সে৷ এই সাফল্য বাবা, মা, স্কুল ও টিউশন টিচারদের সহয়তার জন্যই হয়েছে তার। কোনও বাধাধরা রুটিনে পড়াশুনা না করলেও টিউশনের পরে অন্তত ৪ ঘন্টা পড়তো সে৷