রায়গঞ্জ: কর্ণজোড়ায় ভি বি জি রাম জি প্রকল্পের সূচনা, গ্রামীণ কর্মসংস্থানে নতুন দিশা
কর্ণজোড়া অডিটোরিয়ামে মঙ্গলবার বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভি বি জি রাম জি প্রকল্পের জেলা স্তরের উদ্বোধন হয়। অনুষ্ঠানে জেলা শাসক বিবেক কুমার, অতিরিক্ত জেলা শাসক প্রিয়াঙ্কা সিং মেহেতা, তিন বিধায়ক-সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন জানান, প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা থাকবে।