গাজোলে গ্যাস ডেলিভারি ম্যানদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার বেলা প্রায় ১টা নাগাদ গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগ, মনোজ কুমার ঝা নামে এক ডিইবি অফিসার গাজোলে পরীক্ষার ডিউটিতে এসেছেন। কিন্তু ডিউটির ফাঁকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। কারও কাছ থেকে ৩,০০০ টাকা, আবার কারও কাছ থেকে ১,৫০০ টাকা নেওয়া হয়েছে বলে