"টিবি মুক্ত ভারত অভিযান": গন্ডাছড়ায় সচেতনতা শিবির অনুষ্ঠিত আজ দুপুরে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের অধীনে নারায়ণপুর সরমা এলাকায় "টিবি মুক্ত ভারত অভিযান" কর্মসূচির উপর এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের এই জনমুখী উদ্যোগের অংশ হিসেবে, জনসাধারণকে যক্ষ্মা (TB) রোগ সম্পর্কে সচেতন করতে এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করতে এই শিবিরের আয়োজন করা হয়।