রায়গঞ্জ: রায়গঞ্জে লাল ঝান্ডার জোয়ার, জীবানন্দ সিংহের মিছিলে বাম শিবিরে নতুন উদ্দীপনা
রায়গঞ্জে সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহের সমর্থনে সোমবার বিকেলে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। বিকেল প্রায় ৫টা নাগাদ রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেবীনগরে শেষ হয়। লাল পতাকায় ছেয়ে যায় গোটা এলাকা, যা বাম সমর্থকদের উচ্ছ্বাসকে স্পষ্ট করে। মিছিলের সামনে ছিলেন জীবানন্দ সিংহ নিজে। তাকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ও সমর্থন ছিল চোখে পড়ার মতো, যা বাম শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।