রায়গঞ্জ: রায়গঞ্জের সোনাবাড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠক, কর্মীদের জনসংযোগে জোর নেতৃত্বের
রায়গঞ্জের সোনাবাড়িতে বিজেপির রায়গঞ্জ বিধানসভার ২ নম্বর মণ্ডলের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জেলা সভাপতি নিমাই কবিরাজের নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডল নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল থাকা, সরকারি পরিষেবা পেতে হয়রানি রোধ এবং দলে বেনোজল প্রবেশ ঠেকানোর বিষয়ে কর্মীদের নির্দেশ দেওয়া হয়। বৈঠকের পর সংগঠন আরও শক্তিশালী করতে নেতৃত্বরা আশাবাদী বলে জানা গেছে।