রায়গঞ্জ: এক ভুলেই মৃত্যুর কোলে, জলের বদলে বিষ পান কুশমুন্ডির মহলাই গ্রামের কৃষকের
কৃষিকাজে গিয়ে জলের বদলে ভুল করে ঘাস মারা বিষ পান করে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি থানার মহলাই গ্রামের তিলক রায়ের (৬৩)। পরিবারের দাবি, সোমবার চাষের জমিতে কাজ করার সময় ভুলবশত বিষ পান করেন তিনি। প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের ভাইপো আনন্দ রায় কালিয়াগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। তদন্তে পুলিশ।