প্রাচীন রীতি মেনে শনিবার বিকেলে ঝাড়গ্ৰামের পাটাশিমূল অঞ্চলের ধাঙ্গারী গ্রামের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব।এদিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন ধাঙ্গারী গ্রামের মানুষজন। এই ঐতিহ্যবাহী বাঁদনা পরব দেখতে জড়ো হন এলাকার প্রচুর সাধারণ মানুষজন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা।