ফুটবল বাঙালির জীবনে শুধু একটি খেলা নয়, এটি আবেগ, সংস্কৃতি, রাজনীতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ; আর বাঙালি ফুটবল দর্শকের উন্মাদনা বিস্বজনীন। তারই প্রমান পাওয়া গেলো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। রবিবার বিকালে মেমারি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে উপস্থিত হলো কয়েক হাজার দর্শক। মেমারি পৌরসভা পরিচালনায় বিবেক চ্যালেঞ্জ ট্রফির প্রথম রাউন্ডের শেষ খেলাটি হয় ভদ্রেশ্বর ইউনাইটেড এথেলেটিক ক্লাব বনাম সড়ড়া সিকারপুর একাদশ।