আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ বৈঠক করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে নয়াগ্রাম ব্লকের বেড়াজাল ৯ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ সহ ব্লক ও অঞ্চল স্তরের অন্যান্য নেতৃত্বরা।