রোজা রেখেই হিন্দুর মৃতদেহ কাঁধে মুসলিম প্রতিবেশীরা, দত্তপুকুরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধর্মের ভেদাভেদ ভুলে মানবিকতা ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কোটরা গ্রাম পঞ্চায়েতের পানশিলা এলাকায়। রমজানের রোজা পালন করেও এক হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে কাঁধ মিলিয়ে অংশ নিলেন মুসলিম সম্প্রদায়ের যুবকেরা। পানশিলার বাসিন্দা বাসুদেব নন্দী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আর্থিক অনটনের পাশাপাশি তাঁর পরিবারে বলতে ছিল