আলিপুরদুয়ার ১: ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা ম্যাকউইলিয়াম হাই স্কুলে
আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস।সেই দিনে কলকাতায় তৃণমূলের সমাবেশে আলিপুরদুয়ার থেকে কত লোক যাবে ইতিমধ্যেই সেই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।তৃণমূলের বিভিন্ন সংগঠণ থেকে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে।শনিবার আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম হাই স্কুলে আবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা হয়।সেখানে জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা সামিল হয়।