SIR প্রসঙ্গে আলোচনা সভার পাশাপাশি এবং আগামী ৩০ শে জানুয়ারী ক্যানিং পূর্ব বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের জনসভার আগে প্রস্তুতি নিলেন বিধায়ক শওকত মোল্লা। আজ অর্থাৎ রবিবার রাত নটা নাগাদ নিজ বিধানসভা এলাকার দেউলী ২ নং অঞ্চলের দলীয় কার্যালয়ে জিবনতলা স্টেডিয়ামের তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক মহিলা সমাবেশের আগে এই বিশেষ প্রস্তুতি সভা করা হয় বলে জানা যায়।