মানবাজার ১: বিজেপি বয়কটের পোস্টার ঘিরে মানবাজার বিধানসভায় তৃণমূল- বিজেপির তরজা
বিজেপি বয়কটের পোস্টার ঘিরে মানবাজারে তৃনমুল বিজেপি তরজা চরমে।রবিবার সকালে মানবাজার-১ নং ব্লকের চাঁদড়া পায়রাচালী অঞ্চলের পলমী গ্রামের একাধিক স্থানে বিজেপিকে বয়কটের ডাক দিয়ে কেও বা কারা বাড়ির দেওয়ালে পোস্টার দিয়ে দেয়।ফলে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়।পরবর্তীকালে বিজেপি কর্মীরাই পোস্টার গুলি ছিড়ে দেয়।