বরাবাজার: যোগা দিবসের প্রস্তুতিতে যোগা দৌড় আয়োজিত হলো তুড়কু মোড়ে
যোগা দিবসকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে শুক্রবার সকাল দশটা নাগাদ বরাবাজার ব্লকের তুড়কু মোড়ে আয়োজিত হল যোগা দৌড়। তুড়কু মোড় থেকে মানপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এই যোগা দৌড়ে অংশগ্রহণ করলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, বরাবাজার থানার পুলিশ এবং ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল একের একাধিক কার্যকর্তা।