বাঘমুণ্ডী: বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল বাঘমুন্ডি থানার পুলিশ
বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল বাঘমুন্ডি থানার পুলিশ। বুধবার বিকাল চারটা নাগাদ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বাঘমুন্ডি থানার পুলিশ অভিযান চালিয়ে মাদলা গ্রামের নিকট থেকে সুবর্ণরেখা নদীর তীর হতে অবৈধ ভাবে উত্তোলিত আনুমানিক ৬০ সিএফটি বালুবোঝাই একটি লাল রঙের মাহিন্দ্রা ট্র্যাক্টর সহ ট্রলি আটক ও বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি ট্র্যাক্টরের চালক গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বাঘমুন্ডি থানায় নির্দিষ্ট ধা