মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার আনুমানিক রাত্রি নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার অন্তর্ভুক্ত ঝাড়বাগ্দা,শুড়িগড়া,বাবুইখাল,জিতুজুড়ি,মাঠা এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও এ দিনের অভিযানে একাধিক মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।