সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১১১ নম্বর বুথে ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্র। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্পে এলাকার মানুষজনেরা গিয়ে এই ঢালাই রাস্তা নির্মাণের প্রস্তাব জানায় বিধায়িকার কাছে।