বাঘমুণ্ডী: পারডি এলাকা থেকে বিশালাকৃতির গোখরো সাপ উদ্ধার করল বনকর্মীরা
পারডি এলাকা থেকে বিশালাকৃতির গোখরো উদ্ধার করল বনকর্মীরা। চারিদিকে জঙ্গল লাগোয়া এলাকায় সাপের ভয় প্রায় দিন লক্ষ্য করা যায়।স্থানীয় সূত্রে মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ জানা যায় বাগমুন্ডির পারডি এলাকায় বিশালাকৃতির গোখরো সাপ দেখতে পাওয়াকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কিছুক্ষণ পর ভিড় জমায় স্থানীয়দের। খবর দেওয়া হলে বনকর্মী সহ স্থানীয় যুবকদের উদ্যোগে বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে