রায়গঞ্জ: তৃণমূলের বিসর্জন বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা, বাইরনের ভিডিও নিয়ে রায়গঞ্জে মন্তব্য নিমাই কবিরাজের
তৃণমূলের বিসর্জন বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা, বাইরনের ভিডিও নিয়ে রায়গঞ্জে মন্তব্য নিমাই কবিরাজের৷ শনিবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভিডিও প্রকাশ্যে এসেছে। বাইরন বলছেন তিনি হারছেন, এবং পাশাপাশি একাধিক বিধানসভায় তৃণমূল প্রার্থীরা হারছে৷ আসলে তিনি বাস্তবটা বুঝতে পেরেছেন। তৃনমুলের বিসর্জন হয়ে গেছে, এখন বাংলায় বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা।