রায়গঞ্জ: বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুরে
বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুরে। মঙ্গলবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম নিতাই বর্মন, বয়েস আনুমানিক ৪৪ বছর, বাড়ি রায়গঞ্জের মধুপুরে। পরিবারের দাবী সোমবার রাতে বিষ খায় সে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তার মৃত্যু হয়।