আড়শা: আহাড়রা গ্রামে দলছুট একটি হনুমান এক বাড়িতে ঢুকে পড়ে আতঙ্কিত বাড়ির বাসিন্দারা
Arsha, Purulia | Jun 3, 2026 বুধবার বিকেলে আড়শার আহাড়রা গ্রামে এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি দল ছুট হনুমান। আতঙ্কিত হয়ে পড়ে বাড়িতে থাকা বাসিন্দারা। আড়শা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা এসে জাল দিয়ে হনুমানকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।