নওদা থানায় শ্যামা পূজার শুভ উদ্বোধন, আলোকসজ্জায় মুখর থানা প্রাঙ্গণ নওদা থানাপাড়া শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় কালীপুজোর শুভ উদ্বোধন করা হলো। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর সূচনা করেন নওদা থানার ওসি কাউসার মন্ডল। কালীপুজো উপলক্ষে নওদা থানা প্রাঙ্গণ সেজে উঠেছে নানান আলোকসজ্জায়। ঝলমলে আলোয় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। পুজোর উদ্বোধন দেখতে ও উৎসবের আবহ উপভোগ করতে থানা প্রাঙ্গণে ভিড় জমিয়েছে এলাকাবাসী।