রায়গঞ্জ: চাকরির টোপে ১০ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতারের দাবিতে এসপির দ্বারস্থ অভিযোগকারী
চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন হেমতাবাদের ভরতপুরের বাসিন্দা খুরশেদ আলম। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, চৈনগর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্য ও দুই সরকারি কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। এ ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি তাঁর। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।