চোপড়া: রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজয় উল্লাসে মেতেছে বিজেপি কর্মী-সমর্থকরা
রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজয় উল্লাসে মেতেছে বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার চোপড়ার কালাগছ ও ভৈজপুরানী এলাকায় বিজেপির উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয় মিছিল। ডিজের তালে তালে ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিন ভৈজপুরানী গছ এলাকা থেকে শুরু হয় বিজেপির বিজয় মিছিল। মিছিলে অংশ নেন বিজেপির বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ। হাতে দলীয় পতাকা, ডিজের শব্দ আর ‘জয় শ্রীরাম’ স্লোগানে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎস