রায়গঞ্জ: মহারাজা মোড়ে ব্যবসায়ীদের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মনের
মহারাজা হাট ও মহারাজা মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জের মহারাজা মোড় এলাকায় হরিপদ বর্মন-কে সংবর্ধনা জানানো হয়। একটি বেসরকারি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন বলেন, মহারাজা এলাকার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। যানজট সমস্যা, নতুন থানার দাবি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের বিষয় প্রশাসনের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি।