মানবাজার ২: আঁকরো গ্রামে বাড়িতে মজুত রাখা বিপুল পরিমাণে বিদেশী মদ উদ্ধার করল পুলিশ,আবগারি ও FST
গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার-২ নং ব্লকের বোরো থানার আঁকরো গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিদেশি মদ।পুলিশ সূত্রে জানা যায় আখরো গ্রামের বিধানচন্দ্র মন্ডল নামে ওই ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণে বিদেশি মদ মজুত ছিল। বোরো থানা পুলিশ আবগারি দপ্তর,এফএসটি বিভাগ একযোগে এই অভিযান চালায়। মঙ্গলবার সকাল দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় প্রায় ৮১ লিটার বিয়ার ও ১১ লিটার বিদেশি মদ এছাড়াও আইডি ১৫ লিটার উদ্ধার করা হয়েছে।