রায়গঞ্জ: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক জয় দাবি, রায়গঞ্জে পথসভা
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশব্যাপী ছাত্র-যুব আন্দোলনের ঐতিহাসিক জয় বলে দাবি করে মঙ্গলবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথসভা করে এসএফআই, এআইডিএসও, পিএসইউ-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সভা থেকে এনটিএ বাতিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন হারুন আল রশিদ, শ্যামল দত্ত, কুষাণ ভৌমিক ও লাল্টু দাস।