রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ ভাঙ্গড়ের কোঁড়লবেড়িয়া এলাকায়, বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি বিদ্যুৎ কুমার বাইন এর উদ্যোগে এই প্রথম উদ্বোধন করা হল ভলিবল একাডেমি । এলাকার তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তিনি মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিক ভাবে পিছিয়ে থাকলেও সেই পরিবারের সন্তানের খেলার দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে এবং জাতীয় স্তরে যাতে খেলার সুযোগ পায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।