বীরভূম জেলা স্কুলের ১৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ছ'দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে। আর সেই জন্যই শুক্রবার দিন সংগীত অনুষ্ঠানের আয়োজন। সংগীত অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ও প্রাক্তনীরা।