আবারো ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযানে নামলো পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া কোর্ট চত্তরএবং হাটের মোড় এলাকায় পুরুলিয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে এই অভিযান চালানো হয়l দীর্ঘদিন ধরে কোর্ট চত্বরে অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে ব্যবসায়ীরা ফলে প্রতিদিনের যানজটের সমস্যা এবং কোর্টে আসা আইনজীবী দেরও সমস্যায় পড়তে হতl বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও সেরকম কোন অভিযান করা হয়নিl সে অভিযোগ কে গুরুত্ব দিয়ে এদিন পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযান।