রায়গঞ্জ: ওষুধের দোকানের আড়ালে মাদক কারবার! কয়েকশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার ডালখোলায়, জেলে যুবক
এক বাড়ি ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে কয়েকশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল ডালখোলা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার মহম্মদ সাকিমকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি ডালখোলা থানার মাটিয়ারী গ্রামে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই সাফল্য পায়।